বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদ চৌমুহনী ও বাদামতলী মোড়ে দুটি রেস্টুরেন্টে পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পচা-বাসি খাবার বিক্রির দায়ে রেস্টুরেন্ট দুটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
মো. উমর ফারুক জানান, অভিযানে গিয়ে দেখা যায়, নগরীর আগ্রাবাদ এলাকার চৌমুহনীর বীর বাঙালি রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউসে আগের দিনের পচা-বাসি খাবার বিক্রি করা হচ্ছিল।
পচা-বাসি খাবার বিক্রি দায়ে এ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় পনের হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে এলাকার বাদামতলী মোড়ে আয়োজন রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউসকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, বাসি খাবার ও রং মিশ্রিত খাবার রাখার দায়ে দশ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান।
বাংলাধারা/এফএস/টিএম












