বাংলাধারা বিনোদন »
বর্তমান সময়ের তরুণ ও জনপ্রিয় কন্ঠশিল্পী পরাণ আহসান। ইথুন বাবুর হাত ধরেই গানের জগতে আগমন তার। ইথুন বাবু ফিচারিং ‘পরাণ’ দিয়ে পথ চলা শুরু যা চলছে আজ অব্দি ।
গতকাল (১৪ ফেব্রুয়ারী) ভালোবাসা দিবসে কন্ঠশিল্পীর নতুন গান ‘বকুল ফুলের গান’ প্রকাশিত হয়। গানটি মুক্তি পায় ‘পরাণ আহসান মিউজিক’ থেকে। গানের কথা লিখেছেন শাহ নেওয়াজ তৌহিদ, সুর করছেন পরাণ আহসান ও মিউজিক করেছেন রোজেন রহমান।

গানটি সম্পর্কে কন্ঠশিল্পী পরাণ বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি ছিলাম।গানটির কথা ও সুর খুব মিষ্টি। তৌহিদ ভাই অসাধারণ লিখেছেন। আশাকরি শ্রোতা ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব। বিশেষ ধন্যবাদ তাদের যারা গানটির জন্য অনেক পরিশ্রম করেছেন। তাদের জন্যই সবকিছু সুন্দরভাবে করা সম্ভব হয়েছে।
এ প্রসঙ্গে ইথুন বাবু বাংলাধারাকে বলেন, সদ্য মুক্তি পাওয়া ‘বকুল ফুলের গান’ গানটি আমি শুনেছি। আমার ভাল লেগেছে। আশা করছি সবারই ভাল লাগবে।পরাণের কন্ঠ অসাধারন। সে অনেক ভাল করবে সামনের জীবনে।
উল্লেখ্য, আজ ( ১৫ ফেব্রুয়ারি) প্রকাশ পেতে যাচ্ছে এ জনপ্রিয় কন্ঠশিল্পীর আরেকটি নতুন গান ‘সত্যি বলছি’। গানটির কথা ও সুর করেছেন ইথুন বাবু। গানটি মুক্তি পাচ্ছে ইভি মিউজিক থেকে ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












