১৪ মার্চ ২০২৬

ভালবাসা দিবসে তরুণদের ভিন্ন উদ্যোগ

বাংলাধারা প্রতিবেদন »  

ভালবাসা দিবস উপলক্ষে বিনা মূল্যে ‘রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচি পালন করেছে ‘আকবরশাহ ব্লাড ডোনেট গ্রুপ’। সার্বিক সহযোগিতায় ছিলো ‘সিটিজি ব্লাড ব্যাংক’।

এগিয়ে আসুন রক্তদানে ফুটুক হাসি নতুন প্রাণে – এ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করে তারা। এছাড়া উক্তস্থানে বিনামূল্যে ওজন মাপা, বি এম আই টেস্ট, প্রেসার মাপাসহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেয়া হয়। রক্তদানের গুরুত্ব ও এর সামাজিক প্রয়োজনীয়তা নিয়েও হয় আলোচনা।

উক্ত রক্তদান কর্মসূচির সাথে সম্পৃক্ত আরিফুল ইসলাম সনেট বাংলাধারাকে জানান, “আকবরশাহ ব্লাড ডোনেট গ্রুপের” উদ্যোগে আজকের বিনামূল্যে রক্ত পরীক্ষা বিষয়ক আয়োজন করা হয়েছে। মানুষের রক্তের লোহিত কণিকা প্রতি চার মাস পর পর নষ্ট হয়ে যায়। প্রতি রক্তদানের কয়েক ঘন্টার মাঝেই রক্তের জলীয় অংশের ঘাটতি পূরণ হয়ে যায় ও ৩-৪ সপ্তাহের মাঝেই লোহিত কণিকার ঘাটতিও পূরণ হয়ে যায়। তাই ইচ্ছা করলেই আপনি ৪ মাস পর পর নিয়মিত রক্তদান করতে পারেন।

সেচ্ছাসেবক হিসাবে দায়িত্বরত নজরুল বাংলাধারাকে বলেন, আজ ভালবাসা দিবস। ভালবাসা প্রকাশ পাক মানুষের হাসি মুখের মাধ্যমে। সেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে অনেক জীবন। এভাবে ভালবাসা প্রকাশ এর চাইতে ভাল কিছু আর হতে পারে নাহ।

নিয়মিত রক্তদাতা তুহিন জানান, রক্তের গ্রুপ জানা অনেক গুরুত্বপূর্ণ। যেকোন সময় তা মানুষের প্রয়োজন হতে পারে। আমাদের ভালবাসা প্রকাশ করার অনেক মাধ্যম আছে। তবে এমন কিছুর মাধ্যমে ভালবাসা প্রকাশ পাক যেখানে মানুষের উপকার হয়। এমন কর্মকান্ডের মাধ্যমে ভালবাসা প্রকাশ করা সত্যই আনন্দের।

উল্লেখ্য, আকবরশাহ হাউজিং সোসাইটি এলাকায় তরুণদের ভালবাসা দিবস উপলক্ষে এমন ভিন্নধর্মী আয়োজনকে সাধুবাদ জানান এলাকাবাসী। এর মাধ্যমে অনেক দরিদ্র মানুষ জানতে পারেন তাদের রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় পরামর্শ।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ