বাংলাধারা প্রতিবেদন »
ঘন কুয়াশায় কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি ফ্লাইট নামতে পারেনি। ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটগুলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে ভিজিবিলিটি ছিলো ৬০০ মিটার। প্লেন নামানোর জন্য কমপক্ষে যা দরকার ৮০০ মিটার।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মাহমুদ আকতার হোসেন গণমাধ্যমকে জানান, সকালে দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, মাসকাট ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট শাহ আমানতে নামতে পারেনি ।
এ ছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, ইউএস বাংলার একটি ডমেস্টিক ও একটি ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা চলে গেছে।
বাংলাধারা/এফএস/টিএম












