বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার কমিশনার ও ইসি সচিব অংশ নেবেন। বৈঠক চট্টগ্রাম সিটি ও নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।
ইসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৫৯তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
২০১৫ সালের এপ্রিলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত হয়ে ৭ মে দায়িত্ব গ্রহণ করেন মেয়র আ জ ম নাছির। গত ৯ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের উপযোগী হয়। সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী একশ আশি দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












