বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এক শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিশু গৃহকর্মী ডালিয়া আক্তার সিডিএ আবাসিক এলাকার মিন্তি হাউজ নামে একটি ভবনে গৃহকর্মী হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রায় ১১ বছর বয়সী ওই গৃহকর্মীকে মৃত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা যায়, ডালিয়া ও আরও একজন এক ঘরে থাকতো। রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ডালিয়ার মরদেহ পাওয়া গেলে তাকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে শনাক্ত করে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি এখনো নিশ্চিত নয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












