বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ জেয়ারত করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাউসুল আজম মাইজভাণ্ডারীসহ দরবার শরিফে অবস্থিত বিভিন্ন মাজার জেয়ারত করেন তিনি। সেখানেই যোহরের নামাজ আদায় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, খাদেম গাজী মো. সালাউদ্দিন, অধ্যাপক ড. মাসুম চৌধুরী, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আবু সায়েদ সুমন, এমইএস কলেজের সাবেক জিএস রাজ্জাক, ছাত্রনেতা নওফেল ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. সোহেল প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম












