বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের শান্তিরহাট বাজারের পাশে প্লাস্টিক দিয়ে ঘেরাও করা মালিকানাবিহীন প্রায় ৫হাজার ৬০০ ঘনফুট কাঠ জব্দ করে উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, গত বছর ইট ভাটায় গাছ পোড়ানোর বিরুদ্ধে অনেক অভিযান করেছিলাম। তাই প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ বছর ইট ভাটা মালিকেরা চালাকি করে ইট ভাটা থেকে দূরে আলাদা করে কাঠ রাখছেন। আজ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের শান্তিরহাট বাজারের পাশে অভিযান পরিচালনা করে প্লাস্টিক দিয়ে ঘেরাও করা মালিকানাবিহীন প্রায় ৫হাজার ৬০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












