১৬ মার্চ ২০২৬

চসিক নির্বাচনে মেয়রে ৮, কাউন্সিলরে ৩১৩ জন প্রতিদ্বন্দ্বির মনোনয়ন সংগ্রহ

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ৮ জন মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র নিয়েছেন ৩১৩ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৫৫ জন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।

জানা যায়, কাউন্সিলর পদে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। দলের সমর্থন পাওয়া প্রার্থী বাদেও গড়ে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে চারজন করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন