২১ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

পদত্যাগ করেছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি। সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের কথা জানান। খবর পার্সটুডের।

পদত্যাগের কারণ হিসেবে তৌফিক আলাভি উল্লেখ করেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

খবরে বলা হচ্ছে, আলাভি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন। কিন্তু কোরাম সংকটের কারণে দুইবার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এরপরই তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

ইরাকের আইন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর মন্ত্রিসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ