২১ অক্টোবর ২০২৬

মুজিববর্ষে নাড়াইছড়ি রেঞ্জে ২০ হাজার ৩২৫টি চারা বিতরণ

জসিম উদ্দিন জয়নাল »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় রাঙ্গামাটি উওর বন বিভাগের দিঘীনালা নাড়াইছড়ি রেঞ্জের উদ্দ্যােগে বিনামূল্যয়ে বিশ হাজার তিনশত পঁচিশটি বিভন্ন ফলজচারা, বনজচারা ঔষুধি গাছের চারা, দিঘীনালা উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান,বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করা হবে বলে জানিয়েছে রাঙ্গামাটি উওর বনবিভাগের নাড়াইছড়ি রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মো:গোলাম রসুল।

নাড়াইছড়ি রেঞ্জ আগামী ৫জুন সারা দেশের মতো ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলজ গাছকে অগ্রাধিকার দেয়া হবে। দেশের বনাঞ্চল বৃদ্ধিতে পার্বত্যাঞ্চলের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাহাড়ে মুজিববর্ষ উপলক্ষে বন ও পরিবেশ অধিদপ্তর এই মহতি উদ্যােগ গ্রহন করেছেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি উওর বন বিভাগের দিঘীনালা উপজেলার নাড়াইছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: গোলাম রসুল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বন ও পরিবেশ অধিদপ্তর বিনামূূল্যে এক কোটি বিভিন্ন প্রজাতি ফলদ বনজ ঔষুুধী গাছের চারা বিতরনের অংশ হিসাবে নাড়াইইছড়ি রেঞ্জ ২০ হাজার ৩২৫টি চারা বিনামূূল্যে উপজেেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিতরন করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ