বাংলাধারা প্রতিবেদন »
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এবার চসিক নির্বাচনও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। চসিক নির্বাচন উপলক্ষে ১১ হাজার ৬০০ ইভিএম আগামী ৯ মার্চ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২ থেকে ৪ মার্চ পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। এরপর ৮ মার্চ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ৯ মার্চ প্রতীক বরাদ্দ। আর ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলমকে হারিয়ে নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বাংলাধারা/এফএস/টিএম














