বাংলাধারা ডেস্ক »
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে শুনানির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় এ রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেন, ‘যেহেতু এই মামলার শুনানির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন উপস্থাপন করেছে, তাই এই মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিচ্ছি।’
২০১৯ সালের ১৪ নভেম্বর সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৪ মার্চের মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে এই মামলায় সন্দেহভাজন হিসেবে আটক মো. তানভীর রহমানের সম্পৃক্ততার বিষয়েও প্রতিবেদন দিতে বলা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












