৩০ মার্চ ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে এস এম বোরহান উদ্দীনকে সভাপতি ও মো. আবু তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন