৩০ মার্চ ২০২৬

দুই দিনব্যাপি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম »

টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রাম (TJAC) কর্তৃক জিপিএইচ ইস্পাত স্পন্সরড ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’র উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সহ-সভাপতি মঞ্জুরুল কাদের মঞ্জু, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এনাম হায়দার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিভি জার্নালিস্ট অনুপম শীল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা।

বাংলাধারা/ প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন