৩০ মার্চ ২০২৬

অচিরেই সুরাহা হচ্ছে সন্দ্বীপ-নোয়াখালী সীমানা বিরোধ : ভূমিমন্ত্রী

সন্দ্বীপ প্রতিনিধি »

সন্দ্বীপ উপজেলার সাথে নোয়াখালী জেলার সীমানা বিরোধ দীর্ঘ সময়ের। হয়েছে বহু মামলা, রয়েছে আদালতের রায়। কিন্তু কার্যকর করা হয়নি আদালতের রায়।

সন্দ্বীপ নোয়াখালীর এই বিরোধ নিষ্পত্তি কল্পে মাননীয় আদালতের রায় কার্যকরে চলছে সীমানা জরিপ। আজ এই বিরোধ বিষয়ের কার্যক্রম সরোজমিনে পরিদর্শনে আসেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সন্দ্বীপে একটি সুধী সমাবেশেও যোগদান করেন ভূমিমন্ত্রী।

ভাসানচর পরিদর্শন শেষে আজ ৪ঠা মার্চ বুধবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত সুধী সমাবেশে ভূমিমন্ত্রী জানান, সন্দ্বীপ-নোয়াখালী সীমানা সংক্রান্ত বিরোধ জরিপ যাচাই-বাছাই শেষে অচিরেই নিষ্পত্তি করতে সরকার সম্পূর্ণ আন্তরিক এবং দ্রুত সময়ের মধ্যেই এই বিরোধ নিষ্পত্তি হবে।

ভূমিমন্ত্রী আরও জানান, সাব-রেজিষ্ট্রি অফিস সংক্রান্ত অনিয়ম বিষয়ে অবহিত হয়েছি, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাব-রেজিষ্ট্রার নিয়োগ করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

আয়োজিত সুধী সমাবেশে ভূমিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি মাষ্টার শাহজাহান বিএ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন