বাংলাধারা প্রতিবেদন »
রাউজানে বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রের সীমানার অভ্যন্তরে ৪’শ মেগাওয়াট ধারণ ক্ষমতাসম্পন্ন আরো একটি নতুন বিদ্যুৎ প্লান্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।
২০২৪ সালের মধ্যে নতুন এ প্লান্ট স্থাপন করা হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার ( ৪ মার্চ) সকাল ১১ টায় রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর সমীক্ষা দলের ব্যবস্থাপনায় এ বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, ফিজিবিলিটি স্টাডি শেষে নির্মাণ কার্যক্রম শুরু হবে। আশা করছি ২০২৪ সালের মধ্যে এ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বাংলাধারা/এফএস/টিএম












