৩০ মার্চ ২০২৬

শাহ আমানতে চোরাচালান চক্রের ৯ সদস্য আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার পথে চোরচালান চক্রের ৯ সদস্যকে আটক করেছ র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে বিমানবন্দরের বাইরে চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, সকালে সংযুক্ত আরব আমিরাত হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন তারা। বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের বিস্কুট, বিদেশি সিগারেট ও অন্যান্য বিদেশি পণ্য উদ্ধার করা হয়।

চোরাচালান চক্রের সদস্যরা মাসে ৩ থেকে ৪ বার বিদেশে যায়। তাদেরকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন