৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহপতিবার (৫ মার্চ ) সকালের দিকে মাটিরাঙ্গা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার সহকারি পরিচালক নিহার কান্তি চাকমা, খাগড়াছড়ি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষণ সৈকত চাকমা, মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্রেক্সের ডা. নাহিদা আক্তার, মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বিদেশ যেতে হলে অবশ্যই নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে হবে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে ১০০০ জন যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজন নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্ব শীল অভিবাসন নিচ্ছিত করা। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিজেদের প্রয়োজনে জনসচেতনতা সৃষ্টি করার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক মাটিরাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.এম.জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ, মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ কেফায়েত উল্যাহ, তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন