৩০ মার্চ ২০২৬

বোয়ালখালীতে অর্ধকোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে বেদখল হওয়ার হাত থেকে রক্ষা পেল অর্ধ কোটি টাকার সরকারি সম্পত্তি। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার সারোয়াতলী থেকে এ সরকারি জমি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার সারোয়াতলী খিতাপচর এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত ২৪ শতক সরকারি জমিতে মাটি ভরাট করে দখলের চেষ্টা চালায় স্থানীয় নাজিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী তাতে বাধা প্রদান করেন এবং সরকারি ওই জায়গার সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে দেন।

সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার অপচেষ্টা চালানোয় স্থানীয় আবু সিদ্দিকের ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, সরকারি জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে দখল করার চেষ্টার খবর পেয়ে তাতে বাধা প্রদান করা হয়েছে। ২৪ শতক পরিমাণের এই জায়গার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন