৩০ মার্চ ২০২৬

২০২১ সালেই ষষ্ঠ শ্রেণিতে প্রাক-নির্বাচনী বৃত্তি চালু : নওফেল

বাংলাধারা প্রতিবেদন » 

২০২১ সালে ষষ্ঠ শ্রেণির সকল পর্যায়ে প্রাক-নির্বাচনী বৃত্তি চালু করতে যাচ্ছি। আমাদের ছাত্র-ছাত্রীদের এখন শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত না করে মাধ্যমিক পর্যায় থেকে তাদের হাতে যন্ত্রাংশ তুলে দিতে হবে যাতে তারা টেকনিক্যাল বিষয়গুলো শিখতে পারে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বারের ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিজের সাথে সমন্বয় করতে হবে। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত করা। আজ বাংলাদেশের সুষম উন্নয়ন হতে যাচ্ছে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে যাতে সুষম উন্নয়ন ত্বরান্বিত হয় সেভাবে কাজ করে যাচ্ছি।

নওফেল বলেন, মুজিববর্ষের কারণে এ বছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি ঐতিহাসিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে দেশের জিডিপি ছিল ৯ শতাংশ। শেখ হাসিনা আমাদের বলেছেন, আমাদের প্রত্যেককে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য এমএ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন