বাংলাধারা প্রতিবেদন »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় বঙ্গবন্ধুর প্রতি সশস্ত্র সালাম প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে কেক কেটে ও বেলুন উড়িয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়।
এছাড়াও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠান শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












