মিরসরাই প্রতিনিধি »
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টায় কলেজ ক্যাম্প্যাসে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
এর আগে কলেজের প্রশাসনিক ভবনের পাশে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ম্যুরালের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় তিনি স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের লেখা ও ছবিআঁকা সংবলিত দেয়ালিকার উদ্বোধন করেন। পরে তিনি ও উপস্থিত অতিথি বৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস রহমান ট্রাস্টের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। তিনি করোনা ভাইরাসে আতংকিত না হয়ে শিক্ষার্থীদের সতর্ক অবস্থানে থাকার আহবান জানিয়ে তাদের মাঝে করোনা ভাইরাসে করণীয় লেখা সংবলিত লিফলেট বিতরণ করেন। পরে অতিথি এবং শিক্ষার্থীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের ছারা রোপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, কবি ও সাহিত্যিক কাইয়ুম নিজামী, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, সদস্য আলী আহছান, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সভাপিত মীর আলম মাসুক, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবি সোনা মিয়া, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, কলেজ ও স্কুল শাখার শিক্ষক, উপজেলা ও ইউনিয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম












