৩০ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার মধ্য দিয়ে চসিকের কর্মসূচি শুরু

বাংলাধারা প্রতিবেদন »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চসিকের মুজিববর্ষের কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর আন্দরকিল্লাস্থ বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ কর্মসূচি শুরু করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মুজিববর্ষ উপলক্ষে চসিকের উদ্যোগে চসিকের প্রধান প্রধান স্থাপনা, সড়ক আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও চসিকের উদ্যোগে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ভাস্কর্য।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর এইচএম সোহেল আহমদ, আবদুল কাদের, মোহাম্মদ তারেক সোলায়মান, মোরশেদ আলম চৌধুরী, এএফ কবির আহমদ মানিক, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমদ, সচিব মো. আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন