বাংলাধারা ডেস্ক »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে বাজারে ছাড়া হয়েছে ২০০ টাকা মূল্যমানের নোট। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে দেশে প্রথমবারের মতো এই টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে, তাতে আর তা লেখা থাকবে না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে। আগামী মাসে স্মারক ও প্রচলিত-দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে নিয়মিত নোট বাজারে থাকবে।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রা ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাধারা/এফএস/টিএম












