বাংলাধারা ডেস্ক »
মহামারি করোনাভাইরাসে প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা অনেক কমে গেছে। ফলে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর গতকাল সোমবার নেমে আসে ২২ দশমিক ৫৮ ডলারে। ২০০২ সালের নভেম্বরের পর গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন দর এটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দাম নেমেছে ২০ ডলারের নিচে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের শুরু থেকে বিশ্ববাজারে কমতে থাকে তেলের দাম। গত মাসে দাম প্রায় অর্ধেকে নেমে আসে।
বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস প্রতিরোধে নেয়া নানা উদ্যোগের সঙ্গে যানবাহন এবং বিমান চলাচল সীমিত হয়েছে। তাছাড়া বিশ্বের দেশগুলো ‘লকডাউন’ ছাড়াও মানুষ চলাচল সীমিত করেছে। অনেক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তেলের চাহিদা কমেছে।
সাধারণত বিশ্বের বড়ো অর্থনীতির দেশগুলো তেল মজুত করে রাখে দেখেই তেলের দাম সব সময় বেশি থাকে। কিন্তু বর্তমান অবস্থায় মজুত কেন্দ্রগুলোও পূর্ণ হয়ে গেছে তাই এতো দরপতন।
বাংলাধারা/এফএস/টিএম












