বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আলোকিত মনাই ও দক্ষিন সোনাইরকুল দুই ত্রিপুরাপল্লীর ১০৭ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬ টায় ব্যক্তিগত তহবিল থেকে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আলোকিত মনাই ও দক্ষিন সোনাইরকুল দুই ত্রিপুরাপল্লীর ১০৭ টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, সারি বদ্ধভাবে খোলা জমিতে খাদ্য সামগ্রীর প্যাকেট সাজিয়ে রাখা হয়। সেখান থেকে একে একে খাদ্যশস্যের প্যাকেট নিয়ে গেলেন মনাই এবং সোনাই ত্রিপুরাপল্লীর ১০৭ টি পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান।
বাংলাধারা/এফএস/টিএম












