বাংলাধারা প্রতিবেদন »
রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গাল হালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতামূচলক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১মার্চ) রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রতিটি দোকান, রাস্তায়, বাজারের বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাস প্রতিরোধে স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ঞোমং মারমা, রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মিরাজ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক পুলক সাহা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ক্যাসউই মার্মা, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাইন উদ্দীন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইয়াছির আরফাত রিকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।
এছাড়াও সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল কান্তি দেসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












