৩০ মার্চ ২০২৬

দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৫

বাংলাধারা ডেস্ক »  

দেশে নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এ ভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

শুক্রবার (৩ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মোট ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন