৩০ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় মাজাউল্ল্যাহ শাহ (রহঃ) একতা সংঘের খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের নির্দেশে সব ধরণের মানুষ বাড়িতে অবস্থান করছেন। এমনকি দিন এনে দিন খাওয়া গরীব-অসহায় মানুষগুলো যখন বাধ্য হয়েই ঘরে থাকছেন। এমন পরিস্থিতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হযরত শাহ সুফি সৈয়দ মাজাউল্ল্যাহ শাহ (রহঃ) একতা সংঘ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টায় এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে যে সমস্ত গরিব, অসহায় ও কর্মহীন হয়ে গৃহবন্দি হয়ে রয়েছে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংগঠনের কর্মকর্তা।

সংগঠনের কর্মকর্তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তুলে দেন এসব খাদ্যসামগ্রী। এর মধ্যে রয়েছে চাউল, আলু, ডাল, পিয়াজ, তৈল, লবণ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি প্রত্যেক মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক পরামর্শও দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মানিক, আহমদ নুর এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, মইনুল হক, ইয়াকুব আলী বাদশা, আব্দুল সালাম, আব্দুল হামিদ, শামসুল আলম, ইসমাইল, এহসানুল হক, মুহাম্মদ ইমরানসহ সংগঠনের কর্মকর্তাববৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন