৩০ মার্চ ২০২৬

টেলিমেডিসিন সেবা চালু করেছে কোতোয়ালি থানা

বাংলাধারা প্রতিবেদন »  

অনেক চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় অনেকে ডাক্তারের সাথে যোগাযোগ কিংবা চিকিৎসা সেবা নিতে পারছেন না। আবার অনেকের মনে আতঙ্ক বিরাজ করছে। জনগণকে এসব থেকে মুক্ত রাখতে টেলিমেডিসিন সেবা চালু করেছে কোতোয়ালি থানা। কোতোয়ালি থানাবাসীর পাশাপাশি যে কেউ ০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করে যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা নিতে পারবেন। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘পালস ক্লিনিক্যাল ল্যবরেটরি’ নামে প্রতিষ্ঠানের সহযোগিতায় এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে নয়জন চিকিৎসক এই টেলিমেডিসিন সেবা দেওয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন। টেলিমেডিসিন সেবার কলসেন্টারটি কোতোয়ালী থানা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারা ফোন করছে কোন চিকিৎসক কথা বলছেন সেগুলো সব থানায় রেকর্ড হচ্ছে।

এ সেবার সাথে যুক্ত পালস ক্লিনিক্যাল ল্যাবের ব্যাবস্থাপনা পরিচালক ডা. সজীব তালুকদার জানান, সোমবার বিকাল থেকে শুরু হওয়া এ টেলিমেডিসিন সেবা কার্যক্রমে ব্যাপক সাড়া পাচ্ছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন