৩০ মার্চ ২০২৬

চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৮ জনের নমুনা পরীক্ষা

বাংলাধারা প্রতিবেদন »  

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এখন পর্যন্ত ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮ জনের পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। যার সবগুলো ফলাফল নেগেটিভ। বাকি ৫০ জনের পরীক্ষার ফলাফল আজ জানানো হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২শ ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩ ও ৫ এপ্রিল চট্টগ্রামে একই পরিবারের দুইজন করোনা আক্রান্ত হয়। এরপর লকডাউন করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এছাড়া ঢাকায় চট্টগ্রামের আরও একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে বলে জানান আইইডিসিআর।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন