৩০ মার্চ ২০২৬

দেশে করোনা সংক্রমণের পূর্ণ হলো মাস

বাংলাধারা ডেস্ক »  

দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল গত ৮ মার্চ। আজ বুধবার (৮ এপ্রিল) করোনা সংক্রমণের একমাস পূর্ণ হলো বাংলাদেশে। গত একমাসে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২১৮ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।

করোনা সংক্রমণের একমাস পূর্তির দিনটিতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫৪ জন। শনাক্ত হওয়া মোট ২১৮ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ৩৩ জন বাড়ি ফিরে গেছেন।

দেশে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগের বিষয় হলো, গত কয়েকদিন ধরে শনাক্তের সংখ্য বেড়ে গেছে। মঙ্গলবার করোনা আক্রান্ত নতুন রোগী ছিল ৩৫ জন। ২৪ ঘণ্টার ব্যবধান আরও ৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। পূর্বের আশঙ্কা সত্য প্রমাণ করে জ্যামিতিক হারেই বেড়ে যাচ্ছে সংক্রমণের সংখ্যা।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা সংক্রমণের পরীক্ষাগারের সংখ্যা বাড়ানোয় শনাক্তের সংখ্যা বেড়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে প্রথম রোগী শনাক্তের দুই সপ্তাহের মাথায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। গত ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি চলছে। সেই সঙ্গে দেশের বেশি আক্রান্ত শহর ও এলাকগুলো কঠোর লকডাউনে নেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীরপুর, গাইবান্ধা।

বিশ্ব স্বাস্থ্যসংস্থাসহ বিশেষজ্ঞরা আগেই হুশিয়ার করেছিলেন, বাংলাদেশ মধ্য এপ্রিলে করোনা সংক্রমনের হার বেড়ে যেতে পারে। সেই সময়টায় এখন অতিবাহিত করা হচ্ছে।

করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে দেশব্যাপী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী নামানো হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ সরকারের সকল প্রচেষ্টা সত্বেও সাধারণ মানুষকে ঘরে রাখা কঠিন হচ্ছে। তবে, কিছু কিছু এলাকায় স্থানীয়দের নিজস্ব ব্যবস্থাপনায় কড়া লকডাউনের খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু ঢাকার কাঁচাবাজার ও গ্রাম এলাকার ছোট ছোট বাজারগুলোতে মানুষের ভীড় ঠেকিয়ে রাখা যাচ্ছে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন