৩০ মার্চ ২০২৬

আনোয়ারায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় মালবাহী একটি ট্রাকের চাপায়  একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে পিএবি সড়কের শোলকাটা রাস্তারমাথা এলাকায় এঘটনা ঘটে। 

নিহতের নাম মুমিনুল হক সোহেল (২৮)। সে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের ঘোড়াওয়ালার বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায়।

জানা যায়, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্বার করে চমেক হাসপাতালে  নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে আনোয়ারা  থানার ওসি দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলকর প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন