৩০ মার্চ ২০২৬

নগরীতে পুলিশের অভিযানে ২১ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর ঈদগা এলাকার ঝর্ণাপাড়া মুনমুন কমিউনিটি সেন্টারের গলির ভিতরে একটি গোডাউনে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের সহকারী কমিশনার শ্রীমা চাকমা।

শ্রীমা চাকমা বলেন, গোডাউনটি ফারুক ট্রেডার্স এর মালিক ফারুক নামে এক ব্যক্তির। অভিযান চালিয়ে এখান থেকে সরকারি চাউলের ১৫’শ খালি বস্তা ও ২১ বস্তা সরকারি বিক্রয় নিষিদ্ধ চাল উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন