৩০ মার্চ ২০২৬

৩ করোনা রোগী শনাক্ত : চট্টগ্রামে ৮ বাড়ি, ৩ দোকান লকডডাউন

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই বুধবার দিবাগত মধ্যরাতে হালিশহর, পাহাড়তলী ও সীতাকুণ্ডের আটটি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দিয়েছে প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব বাড়ি ও দোকান লকডাউন করে দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ জানান, নগরীর হালিশহর শাপলা আবাসিক এলাকায় ১টি এবং পাহাড়তলীর সাগরিকা এলাকায় ১টি বাড়ি লকডাউন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানান, সীতাকুণ্ডে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার গোডাউন রোড এলাকার ৬টি বাড়ি এবং ৩টি দোকান লকডাউন করা হয়েছে।

এসব বাড়ি থেকে কাউকে বের না হতে এবং দোকান সম্পূর্ণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে পুলিশ পাহারা বসানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন