৩০ মার্চ ২০২৬

আইন অমান্য করায় ১১০ মামলা দিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৯ অমান্য করায় ১১০টি মামলা দায়ের করা হয়েছে।

গত (৮ এপ্রিল) দায়ের করা এসব মামলার মাঝে ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক ৮৬টি এবং ট্রাফিক বন্দর বিভাগ কর্তৃক ২৪টি মামলাসহ সর্বমোট ১১০টি মামলা দায়ের করা হয়।

এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৯ অমান্য করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক ৮০টি যানবাহন এবং ট্রাফিক বন্দর বিভাগ কর্তৃক ৫৩টি যানবাহন সহ সর্বমোট ১৩৩টি যানবাহন আটক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন