বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়া উপজেলার সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে বৈষম্যরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দশনায় ত্রাণ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ফেসবুকে এ ত্রণ সমন্বয় কমিটির সদস্যের নাম প্রকাশ করেন।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কামাল উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে এ কিমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নুর লিটন, শ্রম সম্পাদক ফারুক আহমেদ তালুকদার।
গ্রাম পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্যের সমন্বয়ে তালিকা তৈরি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং দলীয় দায়িত্বশীলদের ব্যবস্থাপনায় সুষম বণ্টনের ব্যবস্থা করববেন এই কমিটি।
কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার প্রান্তিক জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইউনিয়নে ত্রাণ বিতরণ চলছে। এসব বণ্টনে যাতে কোন ধরনের অনিয়ম ও বৈষম্য না ঘটে সেটি তদারকি করতে কমিটি গঠন করেছেন। রাঙ্গুনিয়ার কোন মানুষ যাতে না খেয়ে থাকে, সেজন্য তথ্যমন্ত্রীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












