৩০ মার্চ ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

নির্ধারিত সময়ের পরেও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার কারনে হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২৩ দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, সরকার দোকান খাওলা ও বন্ধ রাখার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত সময়ের পরেও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২৩ দোকানিকে ১৯ হাজার ৫০০ টাকা জরমানা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন