৩০ মার্চ ২০২৬

চন্দনাইশ ছাত্রলীগের উদ্যোগে হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চন্দনাইশ উপজেলায় কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১২০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দীন মোহাম্মদ মানিক, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের দেলোয়ার হোসেন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম চৌধুরী মাহিনের যৌথ অর্থায়নে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ ব্যাপারে সাইফুদ্দিন মোহাম্মদ মানিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী দেশের যে কোনো দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের সামর্থ্যানুযায়ী ত্রাণ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এ ছাত্রলীগ নেতা।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহানের অনুপ্রেরণায় এই খাদ্য সহায়তা প্রদান করেছেন বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন