৩০ মার্চ ২০২৬

করোনা রোগীর চিকিৎসায় নগরীর হলি ক্রিসেন্টে হচ্ছে ১০০ বেডের হাসপাতাল

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে সরকারিভাবে জেনারেল হাসপাতালকে করোনা রোগীদের আইসোলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কাজেই জেনারেল হাসপাতালের ওপর চাপ কমাতে প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন হলি ক্রিসেন্টকে করোনা রোগীদের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল করার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের অর্থায়ন ও পরিচালনায় হাসপাতালটি পরিচালিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন সেটি তদারকি করবে।

জানা যায়, ২০টি আইসিইউ বেড এবং জেনারেল ৮০ বেডসহ মোট ১০০ বেডের উন্নত হাসপাতাল হবে এটি। তবে হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে মেয়র নাছিরের নেতৃত্বে সংশ্লিষ্টরা বেশ কিছুদিন বন্ধ থাকা বেসরকারি হাসপাতালটি পরিদর্শন করেন।

মেয়র বলেন, ২০টি আইসিইউ বেড এবং জেনারেল ৮০ বেডসহ মোট ১০০ বেডের উন্নত হাসপাতাল হবে এটি। হাসপাতালটি যেহেতু দীর্ঘদিন পরিত্যক্ত ছিল তাই সেটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কাজ করবে চসিক। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুত গ্যাস ও বিদ্যুতের সংযোগ প্রদান করবেন। চট্টগ্রামের মানুষের জন্য এটি নিসঃন্দেহে একটি খুশির খবর।

স্থান পরিদর্শনের সময় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী ও বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবালসহ প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন