৩০ মার্চ ২০২৬

আজ ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার সকালে সরকারি বাস ভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস ও ত্রাণ সরবরাহের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে দুই বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন সরকারপ্রধান। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন