৩০ মার্চ ২০২৬

রাজস্থলীতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫

আলমগীর মানিক, রাঙামাটি »

রাঙামাটির রাজস্থলী উপজেলায়র দুর্গম ভূটান পাড়া এলাকায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা জনগোষ্ঠির দুই জন মারাগেছে।

গত ১০ ও ১১ এপ্রিল বিকেলে বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কুমার ত্রিপুরা (২৮) মারা গেছে।

এখনো পর্যন্ত ঘটনাস্থল ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়া অধ্যুষিত ভূটান পাড়া এলাকায় সেখানকার আরো ৫ বাসিন্দা এই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পাগলামি করছে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,খবরটি পাওয়ার সাথে সাথেই আমি একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

সিভিল সার্জন জানান, মূলত, তারা সকলেই জুম চাষি। জুমে কাজ করে ফিরে এসে এক ধরনের পাগলামি করে তারা মারা যাচ্ছে বলে শুনেছি। তিনি দাবি করেন, আক্রান্তদের কোনো জ্বরের উপসর্গ ছিলোনা।

১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা জানান, কয়েক দিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে তারা মারা গেছে তারা। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহলা অং মারমাকে অবগত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহলাঅং মারমা বলেন, ঘটনা শুনে আমি প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত পরিমান ঔষধ নিয়ে মেডিক্যাল টিম প্রেরন করেছি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন