৩০ মার্চ ২০২৬

হাটহাজারীতে ত্রাণ অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাংলাধারা প্রতিবেদন »  

ত্রাণ অনিয়মের অভিযোগ প্রমানীত হওয়ায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১নং প্যানেল চেয়ারম্যান।

রোববার (১২এপ্রিল) বিকেলে তার বহিস্কার আদেশের বিষয়ে প্রজ্ঞাপণ জারি করে স্থানীয় সরকার বিভাগ। 

জানা যায়, চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় বহু অনিয়মের সাথে জড়িত ছিলেন তিনি। 

উল্লেখ্য, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছারের বিরুদ্ধে গত ৫ এপ্রিল ত্রাণের চাল নিয়ে নয়ছয়ের অভিযোগ ওঠে। তারপর ৬ এপ্রিল ত্রাণ দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে নিয়ে মাইর দেয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এরপর বিতর্কিত এ চেয়ারম্যানকে বহিস্কার করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন