খাগড়াছড়ি প্রতিনিধি »
মাটিরাঙ্গা খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির২৮বস্তা চাল কালোবাজারে বিক্রয় আটক ১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ কার্যক্রমের আওতায় একজন হতদরিদ্র প্রতিমাসে ১০টাকা দরে ৩০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছে। বছরে দুই প্রান্তিক করে প্রথম প্রান্তিকে মার্চ, এপ্রিলের বরাদ্ধকৃত চাউল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে।
বছরে দ্বিতীয় প্রান্তিক, সেপ্টম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০লাখ পরিবার এ সুবিধা পাবে। এই সুবিধার আলোকে সারা দেশের ন্যায় এপ্রিল মাসের বরাদ্ধকৃত চাল প্রতিটি ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের নিয়োগকৃত ডিলার গনের মাধ্যমে হতদরিদ্র কার্ড ধারীদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরন করার কথা থাকলেও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো:মমিন মিয়া মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের ভলিচন্দ্র পাড়ার ব্যবসায়ী মো:আবুল হাশেম হতদরিদ্রের ডিলার মো:মমিনের কাছ থেকে ২৮বস্তা চাউল ক্রয় করে।
গুমতি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩৫টি কার্ডধারী মাঝে সরকারি বরাদ্ধকৃত চাউল ১০টাকা দরে ৩০কেজি চাউল ২৮ বস্তা কালো বাজারে চুরি করে বিক্রয়ে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ১২এপ্রিল দুপুরে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিসহ মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইঁয়া গুমতি ইউনিয়নের ভলিচন্দ্র পাড়ার বাসিন্দা মো:আবুল হাশেমের বসত বাড়ীর একটি কক্ষ থেকে অভিযান চালিয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করে।

ক্রেতা আবুল হাশেমের কাছে হতদরিদ্রের চাউল ক্রয়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি খাদ্যবান্ধব কর্মসূচির ১০টা দরের চাউল ৩০কেজির বস্তা ১০৮০টাকা দরে গুমতি ইউনিয়নের ডিলার মো:মমিন মিয়া থেকে ক্রয় করেছি।
খাদ্যবান্ধব কর্মসূচির গুমতি ইউনিয়নের দায়িত্বরত তদারকি কর্মকর্তা একাডেমি সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মো:শরিফুর ইসলাম বিদ্যুৎ হতদরিদ্র চাউল বিতরনের সময় উপস্হিত না থাকায় এ অনিয়মের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন এলাকাবাসী
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:সামসুদ্দীন ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিওিতে গুমতি ইউনিয়নের ভলিচন্দ্র পাড়ার আবুল হাশেমের বসতবাড়ীর একটি কক্ষ থেকে ২৮বস্তা চাউল পুলিশ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। এ বিষয়ে ক্রেতাকে পুলিশ গ্রেফতার করে ।পুলিশের উপস্হিতি টের পেয়ে ডিলার মো:মমিন মিয়া পালিয়ে যায়। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ কার্যক্রমের আওতায় খাদ্যবান্ধব কর্মসূূূচীর চাউল কালো বাজারে বিক্রির খবর পেয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করেছি। এই ঘটনায় সংশ্লিষ্ট ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে ।
গুমতি ইউনিয়নে দায়িত্বরত তদারকি কর্মকর্তা কোন গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। কোন ধরনের খাদ্য শস্য বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বাংলাধারা/এফএস/টিএম












