১৪ মার্চ ২০২৬

নগরীতে ৬৫ বছর বয়সী করোনা রোগীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৬৫ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পিতবার করোনা পজিটিভ হওয়া রোগীটি শুক্রবার সকালে মারা গেছে। ভর্তি করানোর পর রোগীটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। রোগীর ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ