১৪ মার্চ ২০২৬

জনসমাগম এড়াতে নগরীর প্যারেড মাঠে বসেছে বাজার

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা প্রতিরোধ ও জনসমাগম এড়াতে নগরীর চকবাজার এলাকার প্যারেড মাঠে কাঁচাবাজার বসানোর ব্যবস্থা করেছে পুলিশ। নগরীতে এই প্রথম খোলা মাঠে বাজার বসলো।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে কাঁচাবাজার ব্যবসায়ীরা প্যারেড মাঠে সবজি, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন।

এদিকে সকাল ১১টায় প্যারেড মাঠে বসানো বাজার পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটনন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, প্যারেড মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের বসানো হয়েছে। বাজারে প্রবেশের পথে জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করে ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ক্রেতাদের পণ্য বিক্রির সময় সামাজিক দূরত্ব বজায় থাকে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ