১৪ মার্চ ২০২৬

অসহায় পরিবারের মাঝে বাসদের ত্রাণ বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

দেশে মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা ঘরে ঘরে গিয়ে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা।

বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয় বলেন, করোনার এই মহামারিতে সব চেয়ে সঙ্কটের মুখোমুখি দেশের কোটি কোটি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।এক দিকে পর্যাপ্ত খাবার ও ত্রাণের অভাবে তাদের জীবন আরো বেশি দূর্গত হয়ে পড়েছে, অন্যদিকে সরকারি ত্রাণের চাল, তেল চুরিতে ব্যস্ত সরকারি দলের নেতাকর্মীরা।

আল কাদেরী জয় বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসোলেশন বেড, আইসিইউ এবং চিকিৎসকদের প্রয়োজনীয় পিপিই নেই। ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হয়ে পড়ছে।অবিলম্বে এই সংকট মোকাবেলা করতে সরকারের প্রতি আমাদের আহবান জাতীয় দুর্যোগ ঘোষণা করে গরিব, শ্রমজীবী সাধারণ মানুষের চিকিৎসা, আয় ও নিরাপত্তা ব্যবস্থা করার জরুরি উদ্যোগ নিন।

তিনি আরও বলেন, আমরা দলগতভাবে এই দুস্থ মানুষদের পাশে সাধ্যানুযায়ী দাঁড়াচ্ছি। আমাদের এই ত্রাণকার্য পরিচালনায় আগামীতে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, প্রচার সম্পাদক প্রীতম বড়ুয়া, নাজিম উদ্দীন বাপ্পি, অজয় দে, সজীব, সাকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ