১৪ মার্চ ২০২৬

এই গরমে করোনা প্রতিরোধে যা করবেন

বাংলাধারা ডেস্ক »

করোনা ভাইরাসের দখলে সমগ্র বিশ্ব। সর্বত্র ছড়িয়ে পড়া এই ভাইরাস যেন এখন সবার মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। এরই মধ্যে গরম এসে হাজির। গরম মানেই আরো যন্ত্রণা। আবার লকডাউনের জন্য বাহিরে গিয়ে প্রকৃতির বাতাস গায়ে লাগানোরও উপায় নেই।

এছাড়া আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন, এবার গরমের প্রকট আরও বাড়বে। শীত যেমন সবার হাড় কাপিয়ে গিয়েছিলো, তেমনি এবার গরমও আমাদের কাহিল ততটাই করবে বলে ধারণা আবহাওয়াবিদদের।

কিন্তু করোনা সংক্রমণ এড়াতে লকডাউন জারি থাকার জন্য এবারের গরমে নিজেদের সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় ফল বা তাজা শাকসবজি কিন্তু বাজারে পাওয়া যাবে না।

এসময় সালাদ বা ফলের রস খেলে খুব ভাল হত। কিন্তু এই লকডাউনের সময় সেসব বোধহয় বিলাসিতাই বলা চলে। এসব সত্ত্বেও এ বারের গরমে অসুস্থ হওয়া চলবে না। কারণ, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ভর্তি হবেন কোথায়? বেশির ভাগ হাসপাতালেরই আউটডোর বন্ধ। ডাক্তার-ওষুধ সবই অমিল।

তাই এই পরিস্থিততে অন্তত প্রচুর পরিমাণে পানি খেতে হবে। কারণ, প্রচণ্ড আর্দ্রতার জন্য আমাদের এখন প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। তার ফলে শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। শরীরকে সেই পানিটা ফিরিয়ে না দিতে পারলে মুশকিল। তাই অন্য কোন কারণে ডাক্তারের বারণ না থাকলে সারাদিনে অন্তত পানি খাওয়ার পরিমাণ বাড়ান।

আর লকডাউনের সময়কার যাবতীয় অসুবিধা সত্ত্বেও ফল বা শাকসবজি যতটা সম্ভব খাওয়া যায়, খান। বাজারে যেটুকু ফল বা শাকসবজি পাওয়া যাচ্ছে, সেটুকু কাজে লাগান। রান্না করুন একেবারে হালকা করে। অতিরিক্ত তেল বা ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন। কাঁচা আম, শসা, লাউ, ঝিঙে, পটল, কলমি শাক, পাট শাক পেলে অবশ্যই খান। তবে ভালো করে না ধুয়ে নিয়ে কখনোই খাবেন না।

আর রান্নাবান্নায় জিরা, ধনে, আদা এসব মশলাপাতি ব্যবহার বন্ধ করবেন না। রসুন শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই অবশ্যই রসুন খাবেন। এ ছাড়াও, সকালে উঠে ইসবগুলের ভুসি ভেজানো পানি খেয়ে দিন শুরু করতে পারেন। তাতে হজমের সমস্যা এড়ানো যায়। ফলে, পেটের গন্ডগোলের আশঙ্কা অনেকটাই কমে যাবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ