১৪ মার্চ ২০২৬

সোমবার থেকে ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা পাবেন জেনারেল হাসপাতালের রোগীরা

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সরকার থেকে ভেন্টিলেটরসহ যে আইসিইউ বেড প্রদান করা হয়েছে তা আগামী সোমবার থেকে চালু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। আগামী তিন থেকে চার দিনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনা পরীক্ষার ল্যাব চালু করা হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেনারেল হাসপাতালে সরকারের দেয়া ১০ ভেন্টিলেটরসহ আইসিইউ বেড আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে রোগীদের সেবা দিতে ব্যবহার করা যাবে।

তিনি আরো বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনা পরীক্ষার ল্যাব চালু হলে আরও বেশি বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ